নতুন জাতের ডিম পাড়া (লেয়ার) মুরগি উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। উদ্ভাবিত এ নতুন জাতের মুরগির নাম দেওয়া হয়েছে ‘বিএলআরআই লেয়ার স্ট্রেইন-২’ বা ‘স্বর্ণা’।
বিএলআরআই জানায়, স্বর্ণা মুরগির উদ্ভাবক মো. নজরুল ইসলাম। তিনি বিএলআরআইয়ের মহাপরিচালকও। নতুন জাতের মুরগি উদ্ভাবনের গবেষণায় আরও রয়েছেন বিএলআরআইয়ের পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাজেদুল করিম সরকার, গবেষক মো. রাকিবুল হাসান ও মো. আবদুর রশিদ।